শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

বিজয়সেন ও সেন রাজবংশ: ইতিহাসের একটি পর্যালোচনা

February 22

বিজয়সেন ও সেন রাজবংশ: ইতিহাসের একটি পর্যালোচনা

বিজয়সেন, সেন রাজবংশের প্রতিষ্ঠাতা, প্রাথমিক জীবনে পাল রাজাদের অধীনে দক্ষিণবঙ্গের একটি সামন্তপ্রভু ছিলেন। পরবর্তীতে তিনি নিজ বাহুবলে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে পূর্ববঙ্গের বর্মণ রাজাদের পরাজিত করেন। উত্তরবঙ্গের এক যুদ্ধে পাল সম্রাট মদনপালকে পরাজিত করে গৌড় দখল করেন এবং ত্রিহুত (উত্তর বিহার) ও কামরূপ (পশ্চিম আসাম) জয় করেন। তবে তিনি দক্ষিণ বিহারে বিজয় অর্জন করতে পারেননি। পাল রাজারা গাহড়বাল সাম্রাজ্যের সহায়তায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। বিজয়সেন শৈব ধর্মের অনুসারী ছিলেন এবং তার সময় কনৌজ, অযোধ্যা ও হরিদ্বার থেকে আসা কায়স্থরা বাঙালী কায়স্থদের পূর্বপুরুষ হিসেবে পরিচিত।