শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

বিশ্বের সবচেয়ে বড় মহিষ

February 13

বিশ্বের সবচেয়ে বড় মহিষ

থাইল্যান্ডের নিনলানি ফার্মের তিন বছর বয়সী মহিষ "কিং কং" গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা মহিষ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর উচ্চতা ১৮৫ সেন্টিমিটার (৬ ফুট ৮ ইঞ্চি), যা গড়পড়তা মহিষের চেয়ে প্রায় ৫০ সেন্টিমিটার বেশি। মহিষটির জন্ম ২০২১ সালের ১ এপ্রিল। জন্ম থেকেই এটি অন্য মহিষের তুলনায় বড় ছিল, তাই মালিক এর নাম রাখেন "কিং কং"। বিশাল আকৃতির হলেও এটি বেশ বন্ধুসুলভ ও আদুরে। প্রতিদিন ৩৫ কেজি খাবার খায়, বিশেষ করে খড়, ভুট্টা ও কলা পছন্দ করে। খামারের সবাই এই রেকর্ডের জন্য গর্বিত, যা থাইল্যান্ডের মহিষ পালন ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।