শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

একনজরে বিশ্বের দীর্ঘতম ১০ সেতু

December 12

একনজরে বিশ্বের দীর্ঘতম ১০ সেতু

২০২৪ সালের জরিপ অনুযায়ী সবচেয়ে দীর্ঘ ১০টি সেতুর ৬টিই এশিয়ার দেশ চীনে অবস্থিত। একনজরে বিশ্বের দীর্ঘ সেতু কোনগুলোতা তা দেখে নিই— ১. দায়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ: পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সাংহাই এবং নানজিং-এর মধ্যবর্তী রেল লাইনে অবস্থিত দায়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ সেতুটি পৃথিবীর দীর্ঘতম সেতু । এটি ছাং চিয়াং নদীর বদ্বীপ এলাকায় অবস্থিত যেখানকার ভূপ্রকৃতিকে নিম্নভূমির ধানীজমি, খাল, নদী এবং হ্রদ হিসেবে চিহ্নিত করা হয়। ১৬৪ কিলোমিটার (১০০ মাইল) দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে ব্যয় হয় সাড়ে ৮০০ কোটি ডলার, সেতুটি ২০১১ সালে চালু করা হয়। ২. চাংহুয়া-কোহশিউং ভায়াডাক্ট: তাইওয়ানে অবস্থিত এই সেতুর দৈর্ঘ্য ৯৭ মাইল বা ১৫৭ কিলোমিটার। ভায়াডাক্ট হলো এমন ধরনের সেতু, যা একাধিক ছোট সেতুর সমন্বয়ে গঠিত। এটিও একটি রেলসেতু। ৩. ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ: বিশ্বের তৃতীয় বৃহত্তম এই সেতুর অবস্থান ও চীনে। এর দৈর্ঘ্য ৭২ মাইল বা ১০৫ কিলোমিটার। বেইজিং-সাংহাই হাই স্পিড রেলওয়ের আওতায় থাকা এই সেতুটি আসলে এর চেয়েও বড় এবং বিশ্বের বৃহত্তম দায়াং-কুনশান গ্রান্ড ব্রিজ এরই অংশ। ৪. তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ: এই সেতুর দৈর্ঘ্যে ৭০ মাইল বা ১১৩ কিলোমিটার। চীনের হেবেই প্রদেশের তিয়ানজিনে নির্মিত এটিও একটি রেলসেতু। এই রেলসেতু ২০১১ সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ৫. ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রিজ: ২০০৮ সালে যান চলাচলের জন্য চালু করা ৪৯ মাইল বা ৭৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি কয়েকটি নদীর ওপর নির্মিত হওয়ায় যাত্রার সময় কমিয়ে এনে এটি চীনের জেংঝৌ ও জিয়ান শহরের মধ্যে রেলযোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৬. হংকং-জুহাই-ম্যাকাও ব্রিজ: বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সেতু হংকং-জুহাই-ম্যাকাও ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ২০১৮ সালের অক্টোবরে। তারের মাধ্যমে ভারবহনকারী তিনটি সেতু, সমুদ্রের নিচ দিয়ে নির্মিত একটি সুড়ঙ্গ ও চারটি কৃত্রিম দ্বীপ নিয়ে গঠিত এই সেতু চীনের উপকূলীয় হংকং, জুহাই ও ম্যাকাও এর মতো বড় শহরগুলিকে যুক্ত করেছে। এর দৈর্ঘ্য ৩৪ মাইল বা ৫৫ কিলোমিটার। ৭. বাং না এক্সপ্রেসওয়ে: থাইল্যান্ডের এই সেতুর দৈর্ঘ্য ৫৪ কিলোমিটার। এটিকে বিশ্বের দীর্ঘতম মোটরকার চলাচলের সেতু বলাই যায়। বাং না এক্সপ্রেসওয়ে একটি ছয় লেনের উড়াল সড়ক। ৮. বেইজিং গ্র্যান্ড ব্রিজ: চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণে অবস্থিত এই সেতুর দৈর্ঘ্য ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার। চীনের পূর্ব উপকূলের বোহাই অর্থনৈতিক অঞ্চল ও ইয়াংজে নদীর অববাহিকা অঞ্চলকে যুক্ত করতে এটি নির্মিত হয়। ৯. লেক পন্টচারট্রেইন কজওয়ে: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের লেক পন্টচারট্রেইন কজওয়ে যুক্তরাষ্ট্রের একমাত্র সেতু যা বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় রয়েছে। প্রায় ২৪ মাইল বা ২৯ কিলোমিটার এই সেতু এদিক থেকে নবম অবস্থানে। ১০. উহান মেট্রো লাইন-১: চীনের হুবেই প্রদেশের উহান শহরে অবস্থিত এই সেতুর দৈর্ঘ্য ২৩.৫ মাইল বা ৩৭ কিলোমিটার। এই সেতু শুধু বিশ্বের দশম দীর্ঘ সেতুই নয়, একইসাথে বিশ্বের অন্যতম দীর্ঘ মেট্রোরেল ভায়াডাক্ট।