শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

পরিপাকতন্ত্র (Human Digestive System)

April 08

পরিপাকতন্ত্র (Human Digestive System)

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো খাদ্য পরিপাক। খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন ও কোষের কার্যক্রম সচল রাখে এই পরিপাকতন্ত্র।

মানব পরিপাকতন্ত্র মূলত একটি দীর্ঘ নালী ও কিছু সহায়ক অঙ্গ নিয়ে গঠিত:
মুখগহ্বর (Mouth), খাদ্যনালী (Esophagus), পাকস্থলী (Stomach), ক্ষুদ্রান্ত্র (Small Intestine), বৃহদান্ত্র (Large Intestine), মলদ্বার (Anus)

সহায়ক অঙ্গ: যকৃত (Liver), অগ্ন্যাশয় (Pancreas), পিত্তথলি (Gallbladder)

পরিপাক প্রক্রিয়ার ধাপসমূহ: 
১. গ্রহণ (Ingestion): খাদ্য মুখের মাধ্যমে গ্রহণ করা হয়।

২. পরিপাক (Digestion): খাদ্যকে যান্ত্রিক ও রাসায়নিকভাবে ভেঙে ছোট অণুতে রূপান্তর করা হয়।

৩. শোষণ (Absorption): ক্ষুদ্রান্ত্রের ভিলাই (Villi) এর মাধ্যমে পুষ্টি রক্তে শোষিত হয়।

৪. আত্মীকরণ (Assimilation): শোষিত পুষ্টি কোষে ব্যবহৃত হয়।

৫. নির্গমন (Egestion): অপাচ্য অংশ মলদ্বার দিয়ে বের হয়ে যায়।

গুরুত্বপূর্ণ অংশের কাজ:
পাকস্থলী (Stomach): গ্যাস্ট্রিক রস নিঃসরণ করে, প্রোটিন ভাঙতে সাহায্য করে, খাদ্যকে আধা-তরল কাইমে (Chyme) রূপান্তর করে। 

ক্ষুদ্রান্ত্র (Small Intestine): পরিপাকের প্রধান স্থান, সর্বাধিক পুষ্টি শোষণ এখানেই হয়। 

যকৃত (Liver): পিত্তরস উৎপাদন করে, চর্বি পরিপাকে সহায়তা করে। 

পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য
ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য ≈ ৬-৭ মিটার
পাকস্থলীর pH ≈ 1.5–3.5
ভিলাইয়ের কাজ: পুষ্টি শোষণ বৃদ্ধি করা
পিত্তরসে কোনো এনজাইম থাকে না, কিন্তু চর্বি ভাঙতে সাহায্য করে