শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

উদ্ভিদের টিস্যু (Plant Tissue): গঠন ও কার্যাবলি

January 25

উদ্ভিদের টিস্যু (Plant Tissue): গঠন ও কার্যাবলি

উদ্ভিদদেহ বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত, আর একই ধরনের কোষ একত্রে মিলিত হয়ে যে গঠন তৈরি করে তাকে টিস্যু (Tissue) বলা হয়। উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি পরিবহন, দৃঢ়তা প্রদান ও খাদ্য প্রস্তুত এই সব গুরুত্বপূর্ণ কাজ টিস্যুর মাধ্যমে সম্পন্ন হয়। উদ্ভিদের টিস্যু প্রধানত দুই প্রকার:

১. বিভাজক টিস্যু (Meristematic Tissue): যে টিস্যুর কোষগুলো সারাজীবন বিভাজিত হতে পারে, তাকে বিভাজক টিস্যু বলে। এই টিস্যু উদ্ভিদের বৃদ্ধি ঘটায়।
বিভাজক টিস্যুর কোষগুলো জীবিত, কোষপ্রাচীর পাতলা, বড় নিউক্লিয়াস থাকে
ভ্যাকুয়োল অনুপস্থিত বা খুব ছোট। 

বিভাজক টিস্যুর প্রকারভেদ-
শীর্ষস্থ বিভাজক টিস্যু (Apical Meristem) - দৈর্ঘ্য বৃদ্ধি
পার্শ্বস্থ বিভাজক টিস্যু (Lateral Meristem) - প্রস্থ বৃদ্ধি
মধ্যস্থ বিভাজক টিস্যু (Intercalary Meristem) - গাঁট ও পর্বের বৃদ্ধি

২. স্থায়ী টিস্যু (Permanent Tissue): বিভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে যে টিস্যুর কোষ বিভাজনের ক্ষমতা হারায়, তাকে স্থায়ী টিস্যু বলে।

স্থায়ী টিস্যুর প্রকার:
ক. সরল স্থায়ী টিস্যু
প্যারেনকাইমা (Parenchyma) - খাদ্য সঞ্চয়
কোলেনকাইমা (Collenchyma) - নমনীয় দৃঢ়তা
স্ক্লেরেনকাইমা (Sclerenchyma) - কঠোর দৃঢ়তা

খ. জটিল স্থায়ী টিস্যু
জাইলেম (Xylem) - পানি ও খনিজ পরিবহন
ফ্লোয়েম (Phloem) - খাদ্য পরিবহন