February 10
বাংলাদেশ সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্সের মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে। বাকি এক বছরে শিক্ষার্থীদের ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে, যা কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে।
রোববার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা অনার্সের পাশাপাশি একটি ডিপ্লোমা সার্টিফিকেটও পাবে, যা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা বিভাগের সচিব, ইউজিসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।