শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

শৈত্যপ্রবাহের কারণ ও প্রভাব

December 23

শৈত্যপ্রবাহের কারণ ও প্রভাব

দেশজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ হলো এক ধরনের ঠান্ডা বাতাসের প্রবাহ যা শীতকালীন সময়ে বাংলাদেশের আবহাওয়ায় বিশেষ প্রভাব ফেলে। সূর্যের চারপাশে পৃথিবীর অবস্থান ও পৃথিবীর আহ্নিক গতি শীতকালের সৃষ্টি করে। শীতের সময় উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, ফলে এ অঞ্চলে তাপমাত্রা কমে যায়। বাংলাদেশে শৈত্যপ্রবাহ সাধারণত হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে ঘটে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে গেলে, এবং এই অবস্থা অন্তত তিন দিন স্থায়ী হলে, তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। শৈত্যপ্রবাহকে চার ভাগে ভাগ করা হয়: মৃদু: ৮–১০ ডিগ্রি সেলসিয়াস মাঝারি: ৬–৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র: ৪–৬ ডিগ্রি সেলসিয়াস অতি তীব্র: ৪ ডিগ্রির নিচে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য (যেমন সমুদ্র থেকে দূরত্ব এবং উঁচু-নিচু জমি) শৈত্যপ্রবাহের তীব্রতাকে প্রভাবিত করে। উত্তরাঞ্চল ও উঁচু জমিতে শৈত্যপ্রবাহের তীব্রতা বেশি অনুভূত হয়। অন্যদিকে, দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় তাপমাত্রার হ্রাস তুলনামূলক কম। শৈত্যপ্রবাহের সময় মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হয়। দরিদ্র জনগোষ্ঠী পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শারীরিক কষ্টে ভোগেন। শ্বাসযন্ত্রজনিত রোগ এবং হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ে। কৃষিক্ষেত্রে ও প্রভাবপড়ে অনেক। আলু, সরিষা ও গমের মতো শীতকালীন ফসল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ, ও বিমান চলাচলে সমস্যা হয়।