April 16
কাবা শরীফ সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামের মধ্যখানে অবস্থিত। এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ তারা যে দিকে মুখ করে নামাজ বা সালাত আদায় করে। হজ্জ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ করেন। তাওয়াফ হল ঘড়ির কাটার বিপরীতমুখী হয়ে কাবা ঘরের চারপাশে ৭ বার প্রদক্ষিণ করা। কাবা কালো সিল্কের উপরে স্বর্ণ-খচিত ক্যালিগ্রাফি করা কাপড়ের গিলাফে আবৃত থাকে। কাপড়টি কিসওয়াহ নামে পরিচিত। এ কাপড়ের মধ্যে সুতা দিয়ে কালেমা শাহাদাত লিখা হয়। এর দুই তৃতীয়াংশ স্থাণে কোরআনের বাণী স্বর্ণ দিয়ে এম্রোয়ডারি করা হয়।
April 01