বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদেরকে অনলাইনে সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে সর্বনিম্ন ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে। MS Word, MS Excel, PowerPoint, MS Access ও Internet ব্যবহারে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরিক
১১ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯টা
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২৬ টি
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ- ২.০০ বা তদূর্ধ্ব) আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের লিংক: আগ্রহী প্রার্থীগণ bmeb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।