শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

বন অধিদপ্তরে ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ২০২৬

বন অধিদপ্তর নিয়োগ ২০২৬ এ আবেদন শুধুমাত্র সরাসরি বা ডাকযোগে গ্রহণ করা হবে। চাকরিতে আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়সসীমা ১৮ বছরের বেশি এবং ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও ও উচ্চতা ১৬৩ সে.মি, ও বুকের মাপ ৭৬ সে.মি লাগবে। চাকরির আবেদনপত্র পূরণের সময় শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং ০৩ কপি রঙিন সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে। চাকরির আবেদনপত্র ও খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে বন অধিদপ্তর অফিসিয়াল ঠিকানা প্লট নংঃ ই – ৮, বি – ২ শেরেবাংলানগর আগারগাঁও, ঢাকা – ১২০৭ এ পাঠাতে হবে। আবেদন ফি ১০০/- টাকা ।

পদের নাম

ফরেস্টার

আবেদন শুরুর সময়

২৮ এপ্রিল ও ১১ মে ২০২৬ ইং

আবেদনের শেষ সময়

০৪ জুন ও ০২ জুলাই ২০২৬ ইং রাত ১১:৫৯ টা

পদের নাম: ফরেস্টার
পদ সংখ্যা: ৩৮২ টি
 
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রী। 

আবেদনের লিংক: আবেদন করতে হলে https://bforest.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ বোর্ড থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।