শেয়ার
করুন

ওয়েবসাইটি শেয়ার করুন

Subject–Verb Agreement

January 25

Subject–Verb Agreement

ইংরেজি ভাষায় একটি বাক্য শুদ্ধ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো Subject-Verb Agreement। এর অর্থ হলো বাক্যের subject ও verb-এর মধ্যে সংখ্যা (singular বা plural) এবং person অনুযায়ী সঠিক মিল থাকা।
এই নিয়ম না জানলে sentence correction, error detection কিংবা fill in the blanks - সব জায়গাতেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে।

Subject-Verb Agreement কী?
যখন বাক্যের কর্তা (subject) একবচন হয়, তখন verb-ও একবচন হবে; আর কর্তা বহুবচন হলে verb-ও বহুবচন হবে-এই সামঞ্জস্যকেই Subject-Verb Agreement বলে। Example: She writes a letter. They write letters.

গুরুত্বপূর্ণ নিয়মসমূহ:
Singular Subject হলে Singular Verb- যদি subject একবচন হয়, তবে verb-এর সাথে সাধারণত s/es যোগ হয়। যেমন: He plays football. The boy runs fast.

“Each” ও “Every” ব্যবহার- Subject এর আগে each বা every থাকলে verb সবসময় singular হয়। যেমন: Each student is ready. Every child needs care.

Collective Noun- Team, jury, class, committee এগুলোকে collective noun বলে। যদি দলকে একটি একক হিসেবে বোঝায় তাহলে singular verb। যেমন: The team has won the match.

“And” দ্বারা যুক্ত Subject- “And” দ্বারা দুটি subject যুক্ত হলে সাধারণত plural verb বসে। যেমন: Rahim and Karim are brothers.

তবে যদি দুটি subject একই ব্যক্তি বা বস্তু বোঝায়, তখন singular verb বসতে পারে। যেমন- Bread and butter is my breakfast.

Either...or / Neither...nor- এই ক্ষেত্রে verb বসে নিকটবর্তী subject অনুযায়ী। যেমন: Either the teachers or the student is absent. Neither the boy nor his parents are coming.

Indefinite Pronoun- Everyone, someone, anyone, nobody, each one এসব ক্ষেত্রে singular verb হয় । যেমন: Everyone likes success. Nobody knows the answer.

Plural Subject হলেও Singular Meaning- কিছু subject দেখতে plural হলেও অর্থে singular, সেক্ষেত্রে singular verb বসে। যেমন: Mathematics is difficult. News is important.